মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

হিরক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২৫ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল উলুম হিফজে ফলাফল প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির তাজ উদ্দীন খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “শিক্ষা মানুষের চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। শুধু ভালো ফলাফল নয়, একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার আমির খান জাহান আলী, মোনাখালী ইউনিয়ন আমির মোখলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন আমির আব্দুল হালিম এবং উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মোহাম্মদ সোহেল রানা, সেলিম খান, আনোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন শ্রেণিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo