মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৯৬ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর থেকে অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি আক্তারুল ইসলাম ওরফে আখতারুজ্জামান ফিলসনকে (৫৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত ফিলসন মুজিবনগর থানার কোমরপুর (ক্লাবপাড়া)’র মৃত দেলবার আলীর ছেলে।
শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর (ক্লাবপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। মুজিবনগর থানার মামলা নং-০৩, তারিখ ৪ নভেম্বর ২০২৫ এবং মামলা নং-০৪, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬-এ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় তাকে আসামি করা হয়। এছাড়া গাংনী থানার মামলা নং-১৫, তারিখ ১৩ এপ্রিল ২০২৫-এ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫-ডি ধারায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশের দাবি, আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করতেন ফিলসন। এছাড়া ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo