শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে এক পুলিশ সদস্যসহ আটক-২, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১০৩৩ বার পঠিত

মেহেরপুরে বরখাস্ত হওয়া এক পুলিশ সদস্য রুবেল ও সাইফুল নামের ২ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃতদের নিকট থেকে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ২ মাদকসেবীকে আটক করা হয়। আটককৃত রুবেল খুলনার আর আর এফ’র সদস্য এবং সাইফুল ইসলাম মেহেরপুর শহরের মোটর গাড়ির মেকার।
রুবেল বরখাস্ত হওয়া একজন পুলিশ সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে, সে তার শ্বশুরবাড়ি মেহেরপুর শহরের নতুন পাড়ায় অবস্থানকালীন সময়ে স্থানীয় সাইফুলকে সঙ্গে নিয়ে কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ফেন্সিডিল ইয়াবা সেবন করার সময় গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি দল ওই দুজনকে আটক করেন।
আটককৃত সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার নন্দীপুর গ্রামের বাবুলালের ছেলে এবং রুবেল খুলনার আরআরএফ সাময়িক বরখাস্ত কৃত সদস্য বলে জানা গেছে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo