মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরে কলাবোঝাই পিকআপ ভ্যান উল্টে নিহত ১, আহত ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯২ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় কলাবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে হুমায়ুন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন শ্রমিক। নিহত হুমায়ুন উপজেলার মহাজনপুর গ্রামের বাদশা’র ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মহাজনপুর এলাকায় হাজী মশিউর রহমানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহাজনপুর গ্রামের মৃত সদর আলীর ছেলে সাজু (২৫) এবং একই গ্রামের ফিরোজা আলীর ছেলে সাজিদুল (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানটির মালিক উপজেলার মোনাখালী গ্রামের শামসুল হকের ছেলে সামাদ আলী (৪৫)। তিনি নিজের ৩ টন ধারণক্ষমতাসম্পন্ন পিকআপ ভ্যান (রেজি. নং: ঢাকা মেট্রো-ন ১৯-৭৮৩৯) কলা বোঝাই করে শ্রমিকদের নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে মহাজনপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে কোমরপুর গ্রাম অতিক্রম করার সময় একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পিক আপ ভ্যানটি উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের ওপরে থাকা ৫ থেকে ৬ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদেরকে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন। আহত দুই শ্রমিকদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে আহতরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পিক আপ ভ্যান উল্টে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo