মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬২৭ বার পঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে ও তরুণদের মাঠমুখী করতে মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘মেহেরপুর সদর উপজেলা গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৫’। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

রঙিন বেলুন উড়িয়ে ও ট্রফি উন্মোচন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

বক্তারা বলেন, তরুণদের স্মার্টফোনের গেমের আসক্তি থেকে বের করে আনতে খেলাধুলার বিকল্প নেই। “মাদক নয়, মাঠই হোক যুবকদের আড্ডাখানা”—এ কথা উল্লেখ করে তারা আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর-মনকে সুস্থ ও প্রাণবন্ত রাখে।

প্রতিযোগিতায় সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৮টি দল ভলিবল ও কাবাডি ইভেন্টে অংশ নিচ্ছে। আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।

অনুষ্ঠানে জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। দর্শকদের উৎসাহ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও খেলোয়াড়দের উদ্দীপনায় স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo