বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

মেহেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫৭৪ বার পঠিত

মেহেরপুর জেলা শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকের চাপায় সরফরাজ খান সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকালের দিকে শহরের হোটেল বাজার জামে মসজিদের রাস্তায় রনি রেস্তোরার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার শামসুল আলম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে হোটেল বাজার জামে মসজিদের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। সরফরাজ খান ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মেহেরপুর শহরের রনি রেস্তোরাঁ এলাকায় ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। এমন সংবাদ পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo