বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪২০ বার পঠিত

উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সোমবার (৫ মে) দুপুরে মেহেরপুরের বড়বাজার এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাদের দোষ স্বীকার করায় তিনটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান তিনটি হলো- মেসার্স সেভেন সেন্স রেস্টুরেন্ট, শর্মা ফুড প্লাজা এবং মেসার্স বিক্রমপুর ট্রেডার্স।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের বড়বাজার এলাকায় তিনটি প্রতিষ্ঠানে পণ্যের তদারকি করা হয়।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে মেসার্স সেভেন সেন্স রেস্টুরেন্টকে পণ্যে উৎপাদন সংক্রান্ত তথ্য না থাকায় ৫ হাজার টাকা, মেসার্স শর্মা ফুড প্লাজায় বার্গার ও স্যান্ডউইচ তৈরির পাউরুটিতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় ১০ হাজার টাকা এবং মেসার্স বিক্রমপুর ট্রেডার্সকে বাজারজাতকৃত পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় ১০ হাজারসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করো হয় এবং প্রতিষ্ঠানসমূহকে ত্রুটি সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান। নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo