মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার নারীসহ দুই আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৫৫ বার পঠিত

মেহেরপুরে রিকশাচালক গোলাম হোসেন হত্যা মামলার নারীসহ দুই আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে দ্রুত তাদের আটক করতে সক্ষম হয়।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় হত্যাকাণ্ডের পর গভীর রাতেই গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে নারী আসামি বন্যা খাতুনকে আটক করা হয়। পরদিন বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান আসামি কালুকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কালু মেহেরপুরের শেখপাড়ার মৃত আকুব্বার আলীর ছেলে এবং বন্যা একই এলাকার রাজুর স্ত্রী।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, গ্রেফতার হওয়া প্রধান আসামি কালু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তার দেখানো মতে নিজ বাড়ির পানির পাম্পের চালার নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক গোলাম হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আলিয়া খাতুন বাদী হয়ে বুধবার (৬ মে) মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৯। তারিখঃ ০৬/০৫/২০২৬ ইং
মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নারীসহ দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo