রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে হেরোইনসহ আটক ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৯৬ বার পঠিত

মেহেরপুরে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। মঙ্গলবার (০৬ মে) রাত সোয়া ৯ টার দিকে মেহেরপুর জেলার সদর থানাধীন শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১৩ গ্রাম হেরোইনসহ তাদেরকে  আটক করেন।

অটকরা হলো মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর শিশিরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে জুন্টু মিয়া (৩৩) ও একই গ্রামের রাশিদুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২১)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি গোপাল কুমার মঙ্গলবার (৬ মে) রাত সোয়া ৯ টার দিকে এক বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলার সদর থানাধীন শ্যামপুর গ্রামের স্কুল পাড়ায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে আমগাছ তলা হইতে ১৩ (তের) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ জুন্টু ও হৃদয় নামের দুই অবৈধ মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo