বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

মেহেরপুরে ৩ প্রতিষ্ঠানে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮৯ বার পঠিত

মেহেরপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার রায়পুর, বন্দর ও হোটেল বাজার এলাকার ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, জ্বালানি তেল ও পেইন্ট কারখানায় তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে লাইসেন্স ব্যতীত তেল ও গ্যাস বিক্রির দায়ে মেসার্স শাহীন ট্রেডার্সকে ধারা ৫২, ৪৩ ও ৪৪ অনুযায়ী ১৫ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে নিউ বেঙ্গল ফুডসকে ধারা ৪৩ অনুযায়ী ৫ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় পেইন্ট উৎপাদনের অভিযোগে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, র‍্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস),বিএন এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo