রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে অলিনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

​নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন (৩৮), যশোরের ঝিকরগাছা গ্রামের সজীব উদ্দিনের ছেলে আবরার (১১) এবং মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের মাহিন হোসেনের এক বছর বয়সী কন্যাসন্তান আফরিন। ​এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশু আফরিনের বাবা মাহিন (৩০) ও মা মুক্তা খাতুন (২৪)।

প্রত্যক্ষদর্শী হীরক ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর- কুষ্টিয়া মহাসড়ক হয়ে তিনি কুষ্টিয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে অলিনগর মোড় এলাকায় পৌঁছালে গাংনী থেকে কুষ্টিয়া অভিমুখে একটি দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইজিবাইককে জোরালো ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা সকলেই গুরুতর আহত হন। বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যায়।

বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ​ইজিবাইক চালক আরিফ হোসেনকে ঘটনা কবলিত এলাকা থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডা. ওমর ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

​অন্যদিকে, আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফরিন ও আবরার নামের দুই শিশুর মৃত্যু হয়। নিহতদের আত্মীয় হৃদয় কর্তব্যরত চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান, কুষ্টিয়াতে নিয়ে আসা আহত চারজনের মধ্যে দুই শিশু মারা গেছে। আহত মাহিন ও তার স্ত্রী মুক্তা খাতুনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

​গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাংনীর অলিনগর-তেরাইল এলাকার সড়কে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক ও দুই শিশু নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। দুর্ঘটনায় এক নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেলেও, আমরা দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo