মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩২৯ বার পঠিত

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত) মনোনীত পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
গত ৪ মে ২০২৬ তারিখে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন চলাকালীন আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ লক্ষ্য করা গেছে।
জেলা আইনজীবী সমিতির সদস্যরা জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘদিন ধরে সমিতির স্বার্থরক্ষা, সম্পদ উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের নেতৃত্বে সমিতির পতিত জমিতে বহুতল ভবন নির্মাণ, আইনজীবীদের জন্য নিজস্ব কক্ষ বরাদ্দ, লাইব্রেরি সমৃদ্ধকরণ এবং কল্যাণ তহবিল বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানসহ কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি প্রশংসনীয় অবদান রেখেছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল অংশ না নেওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬):
সভাপতি: আসাদুল আযম খোকন (সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পিপি)
সহ-সভাপতি: রফিকুল ইসলাম
সাধারণ সম্পাদক: আবু সালেহ মোঃ নাসিম (সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি)
যুগ্ম সম্পাদক: মখলেছুর রহমান খান (স্বপন)
কোষাধ্যক্ষ: সেলিম রেজা গাজী
লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক: সাইদুর রহমান রিপন
সিনিয়র সদস্য: নিয়ামুল খান
সদস্য: আয়েশা সিদ্দিকা, তারিক আহমেদ (পাভেল)
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবীদের স্বার্থরক্ষা ও সমিতির সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo