শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ তাজউদ্দীন আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৯১৮ বার পঠিত

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে হেরোইনসহ তাজউদ্দীন (৫২) কে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে ডিবি পুলিশের এস আই (নি:) হাবিবুর রহমান ও এ এস আই আহসান হাবীব কামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাজউদ্দীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাজউদ্দীন গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি ওসি জুলফিকার আলী জানান, সদর থানার কামদেবপুর এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাজউদ্দীনকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধেে আরো একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo