রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ঘোষণা
রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। রোববার রাত পৌনে ১০ টার দিকে এস আই (নিঃ) হাবিবুর রহমান, এএসআই আহসান হাবীব, মাহাতাব উদ্দিন ও ইব্রাহিম বিশ্বাস অভিযান চালিয়ে উপজেলার হোগলবাড়িয়া এলাকা থেকে দুইজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো হোগলবাড়িয়া গ্রামের সর্দারপাড়ার আসাদুল হক ওরফে লালনের ছেলে শিপলু হোসেন ওরফে হাফিজ (২৮) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের মিরপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে সেন্টু শাহ (৩৫)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি জুলফিকার আলী জানান, গাংনী উপজেলার হোগলবাড়িয়া এলাকায় ফেন্সিডিল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুজনকে আটক ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo