সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ঘোষণা
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু

গাংনীতে স্বপ্ন সুপার শপে ৫০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

মেহেরপুরে গাংনীতে পন্যের মোড়কে এমএন ট্রেডার্স নামে ভুয়া প্রস্তুতকারক ও স্টিকার ব্যবহার করার অপরাধে স্বপ্ন সুপার সপের ব্যবস্থাপকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে শহরের কুষ্টিয়া সড়কের মেহের ফার্মেসী এলাকায় অভিযান চালিয়ে স্বল্প সময়ে গড়ে ওঠা স্বপ্ন সুপার সপে এ জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে স্বপ্ন সুপার শপের ব্যবস্থাপক ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৫ ধারা ভঙ্গের অপরাধ এবং ব্যবস্থাপক তার দোষ স্বীকার করায় ৫০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo