শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ঘোষণা
বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের

গাংনীতে বিষপানে এক কিশোরের আত্মহত্যার চেষ্টা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৮৯৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিজন (১৮) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার কসবা গ্রামে এ ঘটনা ঘটে। বিজন কসবা গ্রামের মিনারুল ইসলামের ছেলে। বকুনি সইতে না পেরে মায়ের ওপর অভিমান করে সে বিষপান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কিশোরের মা। বিজনের মা জানান, সকালের দিকে পরিবারের কাজের জন্য বিজনকে একটু বকা দিয়েছিলেন তিনি। সে জন্যই অভিমান করে বিষপান করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষপানের বিষয়টি জানাজানি হলে বিজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তার পাকস্থলী থেকে বিষ নিষ্ক্রিয় করেন। তাকে ডাক্তারি পর্যবেক্ষণে রাখার জন্য ভর্তি রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo