শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১০৬৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে স্বামী সাইফুল ইসলামকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী রোজিনা খাতুন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গাংনীর মালসাদহ থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল। বৃহষ্পতিবার সকালে রোজিনাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার রোজিনা খাতুন গাংনী উপজেলার দেবীপুর গ্রামের আতাহার আলীর মেয়ে।

মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোজিনার স্বামী সাইফুল ইসলাম (৪৬) মারা যান। স্ত্রী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যা করেছে এমন অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই শরিফুল ইসলাম। যার নম্বর ১১, তারিখঃ ১১/০৩/২০২১ ইং

মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, প্রধান আসামি হিসেবে রোজিনাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামী আটকের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo