শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৯০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অংশহিসেবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কন্যাশিশু এডভোকেসি প্রোগ্রামের মেহেরপুর জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

গাংনী উপজেলা শাখার সুজন’র সাধারণ সসম্পাদক করমদি কলেজের প্রভাষক আবু-সাদাত-মোঃ সায়েম(পল্টু)এর উপস্থপনায়, এসময় গাংনী উপজেলা শাখার সুজন’র সভাপতি গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী হেলালউদ্দিন, সূর্যোদয় স্কুল ওন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী প্রমূখ।

নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিজিয়া খানম, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম ও আত্মকর্মসংস্থানে সংগ্রামী নারী হিসেবে বিশেষ ভূমিকা রাখায় উপজেলার জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদা খাতুন (রিনা) কে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে এর সাহারবাটি ইউনিয়ন সমন্বয়কারী আজিবর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo