বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাংনীতে আলোচনা সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৯৩০ বার পঠিত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
সভায় বক্তব্য রাখেন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, গাংনী বাজারের সোবহান হোটেলের স্বত্বাধিকারী আব্দুস সোবহান, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ। সভায় আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এ সময় গাংনী থানা পুলিশের এস আই সুধাংশু হালদার, উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ধরনের ব্যবসায়ী ও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo