শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে পাখিভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত -২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৯২২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছে। সোমবার বিকেলে গাংনী সিনেমা হল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শী মোটর সাইকেল চালক একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৩০) জানান, তারা তিনজন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পৌর এলাকার সিনেমাহল পাড়ায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি খালি পাখিভ্যান নিয়ন্ত্রন হারালে মোটর সাইকেলের পেছনে থাকা দুই আরোহী আক্তারুল ও সিরাজুল ইসলাম মোটর সাইকেল থেকে লাফ দেয়। ওই সময় ভ্যানের সাথে ধাক্কা লেগে আক্তারুল ও সিরাজুল আহত হয়। তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আক্তারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে ভ্যান চালক ও মোটরসাইকেল চালক সুরক্ষিত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo