শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

গাংনীতে স্কুলের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৯০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে ফাহিম হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী জানান, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে ছেলেরা স্কুলের মাঠে ফুটবল খেলা শেষ করে পুকুরে নেমে গোসল করে বাড়িতে ফিরে যায়। শিশু ফাহিম বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বন্ধুদের কাছ থেকে জানা যায় ফাহিম পুকুরে গোসল করতে নেমেছিল। কিন্তু পুকুর থেকে উঠে বাড়ি গেছে কিনা সেটা তারা বলতে পারছে না। শুরু হয় পুকুরের পানিতে খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসে। স্থানীয় লোকজন শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করার সময়ে লিডার আব্দুল মতিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম সেখানে হাজির হয়। ফায়ার সার্ভিস টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন শিশুটি অনেক আগেই মারা গেছে বলে নিশ্চিত করেন।

ফাহিম হোসেন পুকুরে গোসল করতে নেমে ডুব দিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo