সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

গাংনীতে আলগামন গাড়ী উল্টে দুর্ঘটনায় নিহত ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আলগামন গাড়ী উল্টে নাহিদ (২১) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার সাহারবাটি-গাংনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ উপজেলার এলাঙ্গী গ্রামের বাবলু হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. তাসমেরী খাইরুন নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই আগলামন গাড়ীতে থাকা প্রত্যক্ষদর্শী আজমাইন হোসেন জানান, নাহিদ, সামিউল ও সে নিজে তিন বন্ধু মিলে একটি আগলামন যোগে বাড়ি থেকে বের হয়ে একটি বিশেষ কাজে সাহারবাটি গ্রামে যায়। কাজ শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে সাহারবাটি-গাংনী সড়কে পিএসকেএস ছাগল ফার্মের সামনে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে আলগামন গাড়ীতে থাকা সামিউল ও আজমাইল বাম পাশে ছিটকে পড়ে এবং নাহিদ ডান পাশে ছিটকে পড়লে, গাড়িটি উল্টে নাহিদের মাথার উপর পড়ে। এ সময় গাড়ির আঘাতে নাহিদের মাথার মগজ বের হয়ে চারিদিকে ছিটিয়ে পড়ে। সাথে থাকা বন্ধুরা একটি পাখি ভ্যান যোগে নাহিদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আগলামন গাড়ী উল্টে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo