বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ঘোষণা
বালতিতে জমিয়ে রাখা পানিতে ডুবে গাংনীতে ১১ মাসের শিশুর করুণ মৃত্যু গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক

গাংনীতে বিএনপি’র অফিসের সামনে থেকে চিরকুটসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে বিএনপি’র অফিসের সামনে থেকে হুমকি চিরকুটসহ একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮ টার দিকে ফেলে যাওয়া হুমকি চিরকুট ও বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার নওদা মটমুড়া গ্রামে বিএনপি অফিসের সামনে লাল ও কাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা সদৃশ বস্তু ও সাদা কাগজে হাতে লেখা একটি হুমকি চিরকুট পড়ে আছে। এমন সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এসআই আব্দুল করিমসহ সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশবস্তু ও চিরকুটটি উদ্ধার করেন। তবে কে বা কাহারা বোমা সদৃশ বস্তুগুলো রেখে গেছে তা জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

ওই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo