শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকি মারাত্মক আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৯৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় রকি (১৯) নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গোপালনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত রকি উপজেলার হাড়িয়াদহ গ্রামের হিসাবউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রকি মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে হাটবোয়ালিয়া থেকে গাংনীর দিকে আসছিলেন। পথিমধ্যে গোপালনগর নামক স্থানে পৌঁছুলে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর ‌ একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রকি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo