বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

গাংনীতে ৩ হাজার ৬৬০ জন কৃষক বিনামূল্যে পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫২১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর খরিপ -১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ৩ হাজার ৬৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), কলা চাষীদের রাসায়নিক সার, বালাইনাশক হিসেবে নগদ টাকা বিতরণের উদ্বোধন হয়েছে।

পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে পর্যায়ক্রমে এ প্রনোদনা দেয়া হবে। উদ্বোধনী দিনে চার ক্যাটাগরির ৫ জন করে কৃষক এ প্রণোদনা পেয়েছে। পর্যায়ক্রমে পূর্ব তালিকা অনুযায়ী কৃষকরা এ প্রণোদনা পাবেন।

এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই)  দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

কৃষি অফিসের উন্নয়ন শাখার উপ-সহকারী সেলিম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিঘা প্রতি একজন কৃষক নিম্নে উল্লেখিত পরিমাণ বীজ ও রাসায়নিক সার পাবেন। সেই মোতাবেক ৩ হাজার জন কৃষক পাচ্ছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, রাসায়নিক ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি ও বালাইনাশক সহায়তা হিসেবে ৩৫৫ টাকা বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে পাবেন।

১০ জন চাষীকে শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ১৬০ কেজি পেঁয়াজ কন্দ, রাসায়নিক ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, বালাইনাশক ১ টি ও সংরক্ষণ পাত্র ১ টি।

৪০০ জন কলা চাষীকে ইউরিয়া ১০ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, জিংক ১ কেজি, বোরন ১ কেজি ও বালাইনাশক ১ টি করে দেয়া হবে।

একই সাথে ২৫০ জন চাষীকে ৫ টি করে আমের চারা দেয়া হবে।

এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, বীজ ও সার নিতে আসা বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo