শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীর সীমান্ত এলাকা কাজিপুরের গোলাম বাজারে ভ্রাম্যমান আদালতে তিন মোটরসাইকেল চালককে জরিমানা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালককে ১৩ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সীমান্ত এলাকা কাজিপুর গোলাম বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজিপুর গ্রামের গোলাম বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালকের কাছ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের আবু শামা’র ছেলে সাদ্দাম হোসেনকে হেলমেট না থাকায় ২০১৮ এর ৪৯ এর ১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা, একই উপজেলার আল্লারদর্গা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে জিৎকে বৈধ কাগজপত্র না থাকায় ২০১৮ এর ৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে উজ্জল হোসেনকে ২০১৮ এর ৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সাদ্দাম হোসেন।

এ সময় কাজিপুর বিজিবিসহ গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo