বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৫৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪চার দিকে কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের জামতলা বাজার এলাকার রহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় কলিমুদ্দিনের ছেলে জামান জানান, মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে শিশু আয়েশা খাতুন বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির দক্ষিণ পাশে পাশে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। আয়েশা খাতুনের মা মেয়েকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুরে শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে। স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশু আয়েশা খাতুনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo