বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

গাংনীতে বিজিবির অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৪৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর পাঁচটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বিওপি মদনের ঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ মাহবুব মোরশেদ রহমান পিএসসি, অধিনায়ক বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির গাংনী উপজেলাধীন রামকৃষ্ণপুর বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টাকালে, একটি প্লাস্টিকের বস্তা ফেলে সে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি পোটলায় ২৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

  • বিজিবি জানায়, মাদকদ্রব্যগুলো ভারত সীমান্ত থেকে সংগ্রহ করে রামকৃষ্ণপুর বিওপির ১৫৭/মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৯ হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo