রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় র‍্যালি শেষে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। অতিথিদের গামছা পরিয়ে সম্মান জানান তুফান সমিতির সভাপতি সাইফুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু হাসেম। নাগদার খাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দাল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা এবং চাঁদপুর সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম।

এ সময় গাংনী সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo