বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী

গাংনীতে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী প্রমুখ।

এছাড়াও মিছিলে উপজেলা বিএনপির নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন এডাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জানা গেছে, জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার খবরে দলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে নামে। তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু বলেন, “জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন পুনর্বিবেচনা করে দেওয়ার জন্য গাংনীবাসী আজ রাস্তায় নেমেছে। মাঠ পর্যায়ের জরিপ ও জনপ্রিয়তার ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন প্রদান করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, আগামী শনিবার (২২ নভেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে উপজেলার গাড়াডোব থেকে শুরু করে খলিশাকুন্ডি ঘাট পর্যন্ত ব্যাপক নেতাকর্মীদের উপস্থিত নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo