বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে আইমান আলী (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আইমান একই গ্রামের বশির মীরের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরী খাইরুন নাহার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, সকালে খেলতে খেলতে বাড়ি থেকে বের হয় আইমান। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে তার পরিবারে খবর দেয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন নাহার আইমানকে মৃত ঘোষণা করেন।

অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, উপজেলার কসবা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo