মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কিশোর নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭০২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রানা আহমেদ (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সাহেবনগর তালতলা মোড় এলাকায় একটি কাঁঠাল গাছে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। নিহত রানা বামন্দি ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, রানা মোটরসাইকেলে করে দ্রুত গতিতে সাহেবনগর গ্রামের দিকে যাচ্ছিল। সাহেবনগরের তালতলা মোড় ঘুরতে গিয়ে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কাঁঠাল গাছে সজোরে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নিশিপুর গ্রামের সজীব আলী জানান, বর্তমানে রানার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া ও মরদেহের পোস্টমর্টেম শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি ভবানীপুর পুলিশ ক্যাম্পের মাধ্যমে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo