সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গাংনীতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর  বিরুদ্ধে গ্রাহক ভোগান্তির অভিযোগ

গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবেদ আলী (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ আলী উপজেলার মটমুড়া ইউনিয়নের পুরাতন মটমুড়া মাটপাড়ার মৃত রহিম মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে গাংনী থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ওপর এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত আবেদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, কুমারী ডাঙ্গা পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে টহল দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo