শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান

নতুন নেতৃত্বে এগোচ্ছে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ: ১৫ সদস্যের কমিটি গঠন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী কেন্দ্রীয় ঈদগাহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মোঃ রবিউল ইসলাম। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সালাউদ্দিন শাওন ও প্রফেসর মোঃ বেদারুল আলম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ বশির আহমেদ। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাহবাবুল বারী সাজু ও মোঃ বজলুর রহমান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, দপ্তর সম্পাদক প্রফেসর মহিবুর রহমান মিন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ মঞ্জুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন ইলিয়াস হোসেন, আলী আজগর, ছাদ আলী, আঃ হান্নান, ইউনুস আলী ও মাহবুল হক।

সভায় বক্তারা বলেন, ঈদ জামাতের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং ঈদগাহ ময়দানের সার্বিক উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঈদগাহের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

কমিটির সভাপতি ডা. মোঃ রবিউল ইসলাম বলেন, “সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে গাংনী কেন্দ্রীয় ঈদগাহকে একটি আদর্শ ও সুশৃঙ্খল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।”

স্থানীয় মুসল্লিরা নতুন কমিটি গঠনের মাধ্যমে ঈদগাহের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo