বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৪৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দিনব্যাপী গম বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে “গম বীজ উৎপাদনে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬” এর আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাংনী, মেহেরপুর এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এবং মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) সঞ্জীব কুমার গোস্বামী এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, যশোরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বুলবুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার মো. মতিয়র রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডলসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত শতাধিক কৃষক ও প্রশিক্ষণার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo