বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৪৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী ক্যাম্পপাড়ার কৃষক আশরাফুল ইসলামের মেয়ে তামিমা খাতুন (১৭) দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এই মরণব্যাধি থেকে তাকে বাঁচিয়ে রাখতে প্রতি মাসেই ঢাকায় নিয়ে গিয়ে রক্ত দিতে হয়। সেই সাথে রক্ত ফিল্টারিং ও নানা ধরনের ওষুধের ব্যয় তো আছেই।
মেয়েকে বাঁচাতে গিয়ে ইতোমধ্যে নিজের সব জমি-জায়গা বিক্রি করে নিঃস্ব হয়ে গেছেন বাবা আশরাফুল ইসলাম। এখন অন্যের জমিতে চাষাবাদ করে কোনোভাবে সংসার চালান তিনি। কিন্তু তামিমার চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
প্রতি মাসে ঢাকায় যাওয়া-আসা, রক্ত ফিল্টারিং ও ওষুধের খরচ যোগ হলে ব্যয় প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। তবুও একজন অসহায় বাবা মেয়েকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন
“আমি একজন হতভাগা বাবা। মেয়েকে বাঁচাতে গিয়ে সব জমি বিক্রি করেছি। এখন আর পারছি না। তবুও মেয়েকে বাঁচাতে লড়াই করে যাচ্ছি।”

অভাবের কারণে তার দুই ছেলেকে চালিয়ে নেওয়ায় কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও মেয়ের চিকিৎসা থামাতে চান না তিনি।
পবিত্র এই রমজান মাসে আপনার যাকাত, সদকা বা সামান্য সহযোগিতাই তামিমার জীবনে নতুন আশা এনে দিতে পারে।
আপনাদের একটু সহানুভূতি হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি কিশোরীর জীবন।
বিকাশ (ব্যক্তিগত): 01741-554664
দয়া করে পোস্টটি শেয়ার করুন, যাতে সহৃদয় মানুষের নজরে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo