বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দোকানের টিন কেটে তিন লাখ টাকার মালামাল চুরি গাংনীতে পারিবারিক কলহের জেরে এসবি পরিবহনের চালককে কুপিয়ে গুরুতর জখম গাংনীতে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত, বাড়ির থাই গ্লাস ভেঙ্গে ফেলার পাল্টা অভিযোগ গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ গাংনীতে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিল বিএনপি গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম! রমজানের এই পবিত্র মাসে একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি মেয়ের প্রাণ

গাংনীতে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত, বাড়ির থাই গ্লাস ভেঙ্গে ফেলার পাল্টা অভিযোগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোনসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের কোপ লেগে গুরুতর জখম হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শালদহ গ্রামের বিলপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এলাঙ্গী পুলিশ ক্যাম্পের আইসি অতুল জোয়ারদারসহ একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আহতরা হলেন— মনিরুল ইসলামের ছেলে রাসেল (২৫) এবং তার সহোদর বোন রিয়া খাতুন।
আহত রাসেল জানান, গত ১৮ মার্চ তিনজন সার্ভেয়ার তাদের জমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে খুঁটি গেঁড়ে দেন। পরে প্রতিপক্ষ সেই খুঁটি তুলে ফেলে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে ইতালি প্রবাসী বাদশা বিদেশ থেকে ফোন করে প্রতিপক্ষ রাকিবুল ইসলামের সাথে কথা বলানোর জন্য তাকে বলেন।
ফোন নিয়ে রাকিবুল ইসলামের বাড়িতে গেলে আগে থেকেই ওঁত পেতে থাকা রাকিবুল, মানিক, নাসিম, হাসিব ও বিজয় তার চোখে বালু নিক্ষেপ করে। এরপর রামদা দিয়ে তার মাথায় কোপ মারলে গুরুতর জখম হয় তিনি। এ সময় তাদের সহযোগীরা বাঁশ ও কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক মারধর করে। ভাইকে রক্ষা করতে গেলে তার বোন রিয়া খাতুনকেও মারধর করে আহত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ মানিক বলেন, প্রায় চার মাস আগে তুচ্ছ ঘটনায় তানজিলের সাথে স্থানীয় স্বপনের বাকবিতণ্ডা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে মুচলেকা লিখে বিষয়টির নিষ্পত্তি হয়। এরপর থেকেই রাসেল অযথা ঝগড়া-বিবাদ বাধানোর চেষ্টা করে আসছে।
তিনি আরও বলেন, তারা তাদের পৈত্রিক জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। পাশের জমির মালিক আব্দুল খালেকের সাথে তাদের কোনো বিরোধ নেই। অথচ তৃতীয় পক্ষ এসে তাদের বাড়ির থাই গ্লাস ও মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তারা চরম অনিরাপত্তায় ভুগছেন।
তিনি আরো বলেন, প্রতিপক্ষ রাসেল একটি সঙ্ঘবদ্ধ দল নিয়ে তাদের চলমান প্রাচীরের কাজ বন্ধ করার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে রাসেলের মাথায় কিভাবে আঘাত লেগেছে তা আমার জানা নাই। তবে রাসেলের সঙ্গবদ্ধ দলের সদস্যরা যখন থাই গ্লাস ভাঙচুর করে তখন ভাঙ্গা কাচের টুকরা এসে তার মাথায় লেগে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিবেশী জমির মালিক আব্দুল খালেক জানান, রাকিবুলদের ঘরের পাশ দিয়ে তার জমি রয়েছে এবং প্রায় ১৫ বছর ধরে ওই জমিতে থাকা বাঁশঝাড় তিনি ভোগদখলে আছেন। ঈদের দুই দিন আগে তিনজন আমিন জমিটি পরিমাপ করেছেন এবং সীমানা নিয়ে তার কোনো অভিযোগ নেই। তবে রাসেলের সাথে কেন মারামারির ঘটনা ঘটলো তা বোধগম্য নয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo