শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা গাংনীতে লরি থেকে গন্তব্য বদলে ডিজেল নামানোর চেষ্টা, সাড়ে ৪ হাজার লিটার জব্দ গাংনীর হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাকা গম পুড়ে ছাই, দিশেহারা কৃষক গাংনীতে দোকানের টিন কেটে তিন লাখ টাকার মালামাল চুরি গাংনীতে পারিবারিক কলহের জেরে এসবি পরিবহনের চালককে কুপিয়ে গুরুতর জখম গাংনীতে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত, বাড়ির থাই গ্লাস ভেঙ্গে ফেলার পাল্টা অভিযোগ গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন গাংনীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির জেরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ গাংনীতে ঈদের আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ

গাংনীতে লরি থেকে গন্তব্য বদলে ডিজেল নামানোর চেষ্টা, সাড়ে ৪ হাজার লিটার জব্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় গন্তব্য বদলে লরি থেকে অবৈধভাবে নামানোর সময় প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ ঢ-৪১-০০৪৩ নম্বরের একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে থামে এবং রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে তেল নামানো হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় লরি বোঝাই ডিজেল জব্দ করে থানায় নেয় পুলিশ।

গাংনী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo