বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪৭৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১/২৬ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, তিল ও মুগের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত এ প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের পর্যায়ক্রমে বীজ ও সার প্রদান করা হবে। উদ্বোধনী দিনে পাট ক্যাটাগরির ৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।

কৃষি অফিসের উন্নয়ন শাখার উপ-সহকারী সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।

কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ জন কৃষক প্রতি বিঘা জমির জন্য পাটের বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পাবেন। এছাড়া ১৫০ জন কৃষক প্রতি বিঘায় তিলের বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি এবং আরও ১৫০ জন কৃষক প্রতি বিঘায় মুগের বীজ ১ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে পর্যায়ক্রমে পাবেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, উপকারভোগী কৃষক-কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo