বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা গাংনীতে লরি থেকে গন্তব্য বদলে ডিজেল নামানোর চেষ্টা, সাড়ে ৪ হাজার লিটার জব্দ গাংনীর হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাকা গম পুড়ে ছাই, দিশেহারা কৃষক গাংনীতে দোকানের টিন কেটে তিন লাখ টাকার মালামাল চুরি গাংনীতে পারিবারিক কলহের জেরে এসবি পরিবহনের চালককে কুপিয়ে গুরুতর জখম

গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গাংনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সেমাই, কসমেটিকস ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে সিরাজ সাইকেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে একই আইনের ৪৩ ধারায় সামাদ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সবমিলিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo