রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬ গাংনীর সাহারবাটি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন গাংনীতে ১ হাজার ৫০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার গাংনীতে অধিক মূল্যে ডিজেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজারে হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আধিপত্য ও নিয়ম ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঝুমকা (২৬) ও নদী (২৬) নামে দুই হিজড়া সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গাংনী বাজারের মাছের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ঝুমকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রামের আব্দুস সাত্তারের সন্তান। অন্যদিকে আহত নদী মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের মুকুল হোসেনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুমকা নাম পরিবর্তন করে ‘চাঁদনী’ পরিচয়ে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের দোপপাড়া এলাকার এক যুবককে বিয়ে করে গোপনে সংসার করছেন। একই সঙ্গে তিনি হিজড়া পরিচয়ে বিভিন্ন গ্রাম থেকে টাকা তোলার কাজও চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে গাংনী পৌর এলাকার হিজড়া সম্প্রদায়ের নিয়ন্ত্রণকর্তা (গুরুমা) নুপুর খাতুন (৫০) গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার গাজী আব্দুল্লাহর মেয়ে।

অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগে থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হলেও কোনো সমাধান হয়নি। পরে বুধবার (৮ এপ্রিল) পুনরায় বসার দিন নির্ধারণ করা হলেও ঝুমকা সেখানে উপস্থিত হননি।

নুপুর খাতুন জানান, তাদের গোত্রের নিয়ম অনুযায়ী কেউ বিয়ে করে সংসার করলে সে আর হিজড়া সম্প্রদায়ের সদস্য হিসেবে থাকতে পারে না। কিন্তু ঝুমকা বিয়ে করে স্বামী নিয়ে সংসার করেও হিজড়া পরিচয়ে বিভিন্ন গ্রাম থেকে টাকা তুলছেন। বিষয়টি নিষেধ করা হলেও তিনি তা মানছেন না।

তিনি আরও জানান, ঝুমকার সমর্থনে নদী নামে আরেকজন হিজড়া রয়েছে। বিষয়টি নিয়ে অন্য সদস্যদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ঝুমকাকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে নদীকেও মারধর করা হয় বলে তিনি শুনেছেন। তবে কারা বা কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস বলেন, হিজড়া সদস্যকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo