সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ঘোষণা
ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট-এ মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মাহাবুল ইসলাম।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম ও সিনিয়র বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
মাহাবুল ইসলাম দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি পূর্বে দৈনিক সময়ের সমীকরণ, দৈনিক দেশতথ্যসহ একাধিক সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন এবং মাঠ পর্যায়ের প্রতিবেদনে দক্ষতার পরিচয় দিয়েছেন।
নিজের নিয়োগ প্রসঙ্গে মাহাবুল ইসলাম বলেন, “ঢাকা পোস্টের মতো একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করব।”
এদিকে, তার এই নিয়োগে মেহেরপুর জেলার সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo