বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মেহেরপুরে রিক্সা চালককে কু*পি*য়ে হ*ত্যা*র অভি*যোগ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১ গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন “পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা

মেহেরপুরে রিক্সা চালককে কু*পি*য়ে হ*ত্যা*র অভি*যোগ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মেহেরপুরে রিক্সার ধাক্কায় বাড়ির সীমানা প্রাচীর ভেঙে যাওয়াকে কেন্দ্র করে গােলাম হােসেন নামের এক রিক্সা চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিকশাচালক গােলাম হােসেন মেহেরপুর জেলা শহরের শেখপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার দিকে এ হত্যা ঘটনা ঘটে বলে নিহতের স্ত্রীর দাবি।
নিহতের স্ত্রী আলেয়া বেগম জানান, দুই দিন আগে তার স্বামীর রিকশা বন্যা নামে এক নারীর বাড়ির প্রাচীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বন্যা ও স্থানীয় কালু নামের এক ব্যক্তির সাথে তাদের বাক-বিতণ্ডা হয়েছিল, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।

এ নিয়ে গােলাম হােসেনকে প্রাচীর মেরামত করে দিতে বলে। মেরামত করে দিলেও গোলামের উপরে হুমকি ধামকি চলতে থাকে। আজ মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার দিকে কালু আবারো বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে কালু গােলাম পিছন দিক থেকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। প্রতিবেশীরা আহত গােলাম হােসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানায়, পুলিশের উচ্চ পর্যায়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo