বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ট্রান্সফরমার চোর আটক, চোরাই মালামাল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪১০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় করমদি গ্রাম থেকে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে পালিয়ে যাওয়ার সময় উজ্জ্বল হোসেন নামের এক চোর চক্রের সদস্যকে আটক করেছে বামুন্দি ক্যাম্প পুলিশ। এ সময় চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত একটি অবৈধ যান ‘আলগামন’ জব্দ করা হয়েছে। আটক উজ্জ্বল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কালু মালিথার ছেলে।

রোববার (১০ মে) সকালে বামন্দী বাজার এলাকায় পুলিশের চলমান চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক উজ্জ্বল মালিথা জানায়, শনিবার (৯ মে) সন্ধ্যার পর দৌলতপুর থেকে আরও চার সহযোগীকে নিয়ে আলগামনে করে গাংনীর বামন্দী বাজার এলাকায় আসে চক্রটি। পরে করমদী গ্রামের সড়কে চারজনকে নামিয়ে দিয়ে উজ্জ্বল কাতলামারি এলাকায় অবস্থান করেন। রোববার ভোরে ফোন পেয়ে তিনি আবার একই স্থান থেকে দলের সদস্য ও চুরি করা মালামাল নিয়ে ফিরছিলেন। বামন্দী পশুহাট সড়কে পুলিশের চেকপোস্ট দেখে তার সঙ্গে থাকা চারজন পালিয়ে গেলেও উজ্জ্বল পুলিশের হাতে আটক হন।

গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম জানান, সকালে চলমান চেকপোস্টে যাত্রীবাহী একটি আলগামনকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা চারজন লাফিয়ে পালিয়ে যায়। এ সময় উজ্জ্বল হোসেনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo