রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর

গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় মেসার্স জামান ফিলিং স্টেশনের বিপরীতে সড়কের পাশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিসহ চোর চক্রের পাঁচ সদস্যের একটি দল বামন্দী বাজারের খোকন এন্টারপ্রাইজের দোকানের তালা ভেঙে টায়ার চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় দোকান মালিকের ছোট ভাই তুষার হোসেন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
অভিযোগ রয়েছে, দোকানের সামনে রাখা নীল রঙের একটি পিকআপে তিন জোড়া টায়ার তুলে নিয়ে চক্রের চার সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয় জনতার হাতে একজন আটক হন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসানুজ্জামান বাদল হোসেনের ছোট ভাই তুষার হোসেন জানান, “আমি রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। পরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই দোকানের সামনে একটি নীল রঙের পিকআপ ভ্যানে টায়ার তোলা হচ্ছে। আমি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় একজনকে আটক করা হয়, যিনি পরে গণপিটুনির শিকার হন।”
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo