বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে

মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ

হিরক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার পিছিয়ে পড়া নারী-পুরুষদের মাঝে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করেছে এর মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি।
মঙ্গলবার সকাল ১০টায় ব্র্যাকের মেহেরপুর সদর এরিয়া অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নাজমুল হাসান শাওন। তিনি অংশগ্রহণকারীদের হাঁস পালন পদ্ধতি, টিকা প্রদানের সময়সূচি এবং এ খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ব্র্যাকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রশিক্ষণ শেষে ৩৫ জন অংশগ্রহণকারীর প্রত্যেককে ২০টি করে মোট ৭০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। হাঁসের বাচ্চা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন।
এছাড়া একই দিনে মেহেরপুর সদর উপজেলার তিনজন এবং মুজিবনগর উপজেলার দুইজন কৃষকের মাঝে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। উপকরণ বিতরণের পাশাপাশি তাদেরকে ভার্মি কম্পোস্ট উৎপাদন সংক্রান্ত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শও প্রদান করা হয়।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি, জমির উর্বরতা ও গুণগত মান বজায় রাখা এবং কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ উপকারভোগীদের পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার উপকারভোগীদের মাঝে ব্র্যাকের উদ্যোগে খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo