বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা

গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে দুটি পৃথক স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচটি বস্তুর গায়ে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে এবং আজ সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দুটি ভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত একটার দিকে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় স্থানীয় বাসিন্দা মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বোমা সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে তিনটিতেই ‘জয় বাংলা’ লেখা ছিল।
​অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারের নিকটবর্তী ব্রিজের উপর থেকেও আরও তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা এগুলো সেখানে ফেলে রেখে যায়। খবর পেয়ে আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে গাংনী থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করেন। বলতলা বাজার থেকে উদ্ধার করা তিনটি বস্তুর মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা পাওয়া যায়।
​একই রাতে দুটি পৃথক স্থান থেকে এমন বস্তু উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
​এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। উদ্ধার করা বস্তুগুলো আসলেই বোমা কি না, তা খতিয়ে দেখতে এবং পরীক্ষা-নিরীক্ষা করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo