বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা গাংনীতে আলগামন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ: নারী ও শিশুসহ আহত ৮ গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: ‘শ্রেষ্ঠ সমবায়ী’ সম্মাননা পেলেন তোফায়েল হোসেন ‘নতুন কুড়ি’ কাবাডিতে জাতীয় সেরা ৪০-এ গাংনীর সাফি আল হুদ: পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সনদ মেহেরপুরে মানবিকে ইতিহাস গড়ল নেহা: এইচএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা সেরা গাংনীতে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড মেহেরপুরে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ৩২টি স্বর্ণের বারসহ আটক ২ রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা

কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের নিজ বাড়িতে থেকে যৌথ অভিযানে এ শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
​উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা প্রশাসন এবং কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালান। তল্লাশিকালে বাড়ি থেকে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। প্রতি কেজি কষ্টিপাথরের বাজারমূল্য ১ লাখ টাকা হিসাবে উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য দাঁড়ায় ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
​অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ ঘটনার সত্যতা নিশ্চিত তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে মূল্যবান এই মূর্তিটি বাড়িতে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া অভিযানের সময় কাউকে আটক করাও সম্ভব হয়নি।
​প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo