রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক

মেহেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে এনসিটিএফ’র কর্মশালা।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯৭৫ বার পঠিত

মেহেরপুরে ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, তরুণ এবং অভিভাবকদের করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি মেহেরপুর কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এনসিটিএফ এর সভাপতি কাওছার আহমেদ ও জেলা এনসিটিএফ’র যুগ্মসাধারণ সম্পাদক নওরীন জাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য, এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এসএম মেহেরাব হোসেন, মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ এর সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, মেহেরপুর জেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক নুসরাত শারমিন, মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ডেপুটি ডিরেক্টর কামরুল আলম।
এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক শিশু গবেষক সায়মুন ইসলাম এনসিটিএফ সদস্য নিরব, পুলক, র‍্যামী,সপ্তমী, রাফি জেলা এনসিটিএফ’র ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ সহ এনসিটিএফ সদস্যবৃন্দরা।
উল্লেখ্য ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত এনসিটিএফ এর মূল লক্ষ্য সারাদেশে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo