মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ঘোষণা
অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার

অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার হোটেল বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়মের অভিযোগে একটি খাবার হোটেলকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ তদারকিমূলক অভিযানে ‘খাওন হোটেল’ নামের ওই প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, খাবার উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম এবং নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সালাউদ্দিনের মালিকানাধীন ‘খাওন হোটেল’-কে এই অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে অতি দ্রুত পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার কড়া নির্দেশনা দেয় তদারকি দল।

​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

​এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

​জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান অভিযান পরিচালনাকারী ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo